জ্যাক মা কে ভারতের আদালতে তলব

২৬ জুলাই, ২০২০ ১৭:১৪  
আলিবাবা এবং এর প্রতিষ্ঠাতা জ্যাক মা কে তলব করেছে ভারতের একটি আদালত। ভারতে কর্মরত প্রতিষ্ঠানটির প্রাক্তন এক কর্মচারীর করা মামলার শুনানিতে আদেশ দেয়া হয়েছে। মামলায় দায়েরকৃত অভিযোগের প্রমাণ দেখিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বাদী জানিয়েছেন, কোম্পানির অ্যাপসে সেন্সরশিপ এবং জাল নিউজ দেখেয়ে তাতে আপত্তি জানালে তাকে অন্যায় ভাবে বরখাস্ত করা হয়েছিল। ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পরে আলিবাবার ইউসি নিউজ ও ব্রাউজারসহ ৫৭ টি চীনা অ্যাপসকে নিষিদ্ধ করার বিষয়ে বিদ্যমান উদ্বেগ-উৎকণ্ঠার কয়েক সপ্তাহ পর গত ২০ জুলাই আদালতে মামলাটি দাখিল করেন আলিবাবার ইউসি ওয়েবের প্রাক্তন কর্মচারী পুষ্পেন্দ্র সিং পারমা। মমলায় তিনি অভিযোগ করেছেন, “কোম্পানিটি চীনের বিরুদ্ধে যায় এম বিষয়বস্তু সেন্সর করত এবং তার অ্যাপ ইউসি ব্রাউজার এবং ইউসি নিউজ মিথ্যা সংবাদ প্রদর্শন করে ।" মমলার শুনানিতে আলিবাবা, জ্যাক মা এবংকোম্পানির ওই ইউনিটের প্রায় এক ডজন ব্যক্তি বিরুদ্ধে সমন জারি করেছেন ভারতের রাজধানী নয়া দিল্লির স্যাটেলাইট শহর গুরুগ্রামের একটি জেলা আদালতের দেওয়ানি বিচারক সোনিয়া শেওকান্দ। সমনে ৩০ দিনের মধ্যে কোম্পানি এবং এর নির্বাহীদের কাছ থেকে লিখিত জবাব চেয়েছেন বিচারক। ইউসি ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে যে তারা "ভারতের বাজার এবং তার স্থানীয় কর্মচারীদের কল্যাণে অবিচল ছিল, এবং এর নীতি স্থানীয় আইন মেনে চলছে। আমরা চলমান মামলা নিয়ে কোন মন্তব্য করতে পারছি না"। একইভাবে জ্যাক মা'র পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি আলিবাবার চীনা কর্তৃপক্ষও।